আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিগত মাসগুলোতে হযরত সাকিনা (সা. আ.) এর মাজারকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহারকারী সন্ত্রাসীদেরকে মাজার হতে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে সিরীয় সেনাবাহিনী।
সশস্ত্র সন্ত্রাসীরা হযরত সাকিনা (সা. আ.) এর মাজারে প্রবেশ করে মাজারের ব্যাপক ক্ষতিসাধন করার পর এ পবিত্র স্থানটিকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
মাজারের আশেপাশের বিভিন্ন বাড়ীতে ট্যানেল তৈরীর পর গতকাল (৯ জানুয়ারী বৃহস্পতিবার) তা দিয়ে প্রবেশ করে হযরত সাকিনা (সা. আ.) এর মাজার অভ্যন্তরে থাকা সন্ত্রাসীদের উপর আতর্কিত আক্রমণ চালাতে সক্ষম হয় সৈন্যরা। মাজার হতে বের হয়েই সৈন্যদের সামনে পড়ে যায় তাকফিরী সন্ত্রাসীরা।
সংবাদ সূত্রসমূহ জানিয়েছে, হযরত সাকিনা (সা. আ.) এর মাজারের নীচতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় অনেক অবিস্ফোরিত বোমা ফেলে যায়। সেনাবাহিনী’র অগ্রগতিকে ক্ষীণ করতে তারা বোমাগুলো ছোড়ে। আর এ কারণে মাজার ভবনে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।